সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্বাভাবিক জীবনে ফেরার জন্য মহেশখালীর ৯৬ জন জলদস্যু আত্মসমর্পণ

  • আপডেট সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯, ৪.০৪ পিএম
  • ৭৩৯ বার পড়া হয়েছে

অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার জন্য কক্সবাজারের মহেশখালীর ৯৬ জন জলদস্যু ও অস্ত্র কারিগর আত্মসমর্পণ করেছেন।

শনিবার (২৩ নভেম্বর) মহেশখালী উপজেলার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আত্মসমর্পণ করেন তারা।

কক্সবাজারে জেলা পুলিশ আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে  প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খাঁন। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, আত্মসমর্পণকারীরা কক্সবাজারের মহেশখালী, পেকুয়া, চকরিয়া ও কুতুবদিয়ার ১২ বাহিনীর দুর্ধর্ষ ৯৬ জলদস্যু। তারা দেশি-বিদেশি ১৫৫টি আগ্নেয়াস্ত্র, ২৮৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন প্রকার সরঞ্জাম জমা দিয়েছেন।

অনুষ্ঠানস্থলে স্বাভাবিক জীবনে ফেরার আশায় আত্মসমর্পণকারী ৯৬ জলদস্যুকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খাঁন বলেন, আত্মসমর্পণকারীদের পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার  জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। তবে আগের কাজে ফিরে গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠানের গেস্ট অব অনার আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেন, যেসব জলদস্যু আত্মসমর্পণ করেননি তারা ভুল করেছেন। মহেশখালী এমনকি পুরো কক্সবাজার জেলায় কোনো দস্যুতা চলবে না। এখনও যারা আত্মসমর্পণ করেননি তারাও ফিরে আসুন। স্বাভাবিক জীবনে না ফিরলে কঠিন পরিণতির জন্য প্রস্তুত থাকুন।

এর আগে ২০১৮ সালের ২০ অক্টোবর সশস্ত্র ৪৩ জন জলদস্যুর আত্মসমর্পণের পর এবার মহেশখালীতে আত্মসমর্পণ করলো আরো ১২টি বাহিনীর ৯৬ জলদস্যু ও অস্ত্র কারিগর। এছাড়া, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি টেকনাফে আত্মসমর্পণ করেন ১০২ জন ইয়াবা ব্যবসায়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com