সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত লোকের সংখ্যা ৯০ লক্ষ ছাড়িয়ে গেছে

  • আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২০, ১১.২৩ এএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে গতকাল শুক্রবার পর্যন্ত করোনায় সংক্রমিত লোকের সংখ্যা ৯০ লক্ষ ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী গত দু সপ্তায় এখানে সংক্রমিত হয়েছেন রেকর্ড সংখ্যক ১০ লক্ষ লোক। আজ শনিবার সকালের হিসেবে দেখা যাচ্ছে মোট ৯০,৪৭,৪০০ জন কভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন, কেবল মাত্র শুক্রবার দুপুরের পর আরও ২৯,০০০ লোক এতে সংক্রমিত হয়েছেন।

জন্স হপকিন্সের হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রে কভিড ১৯এ, এ পর্যন্ত মারা গেছেন ২,২৯,৭০৮ জন। সনাক্ত রোগীর সংখ্যা যুক্তরাষ্ট্রের ৪৭টি অঙ্গরাজ্যে বৃদ্ধি পাচ্ছে এবং অনেকগুলো অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একদিনেই নতুন সংক্রমণের রেকর্ড সৃষ্টি হয়েছে। এই রাজ্যগুলোর মধ্যে রয়েছে মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ইলিনয়, উইসকনসিন এবং ওহাইয়ো। টেক্সাস, ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডাতেও প্রতিদিনের হিসেবে রেকর্ড সংখ্যক লোকের সংক্রমিত হবার খবর আসছে।

নতুন করে এই করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বহু দেশের নেতারাই আবার লক ডাউন আরোপের কথা বিবেচনা করছেন। বেলজিয়াম, ফ্রান্স ও জার্মানিতে লোকজনের চলাচলের উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। এ দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক ড হ্যান্স ক্লুজ বলেছেন যে, ঐ অঞ্চলে যখন সংক্রমণ রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে এবং স্বাস্থ্য কর্মীরাও যখন ক্লান্ত তখন এ সব দেশে চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও সহযোগিতার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর পদক্ষেপ নেওয়া জরুরি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com