সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মহাদেবপুর কৃষক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্টিত

  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ১.৫৫ পিএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মহাদেবপুর উপজেলা কৃষক লীগ এ সম্মেলনের আয়োজন করে।

মহাদেবপুর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৩ ( মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার।

এ সময় বক্তব্য রাখেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সদস্য বাবু অজিদ কুমার মন্ডল, মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম নুরানী আলাল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু বাবুল চন্দ্র ঘোষ, উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক বাবু প্রভাস কুমার ব্যানার্জী প্রমুখ।

উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com