সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে বিচার বহির্ভূত হত্যা উল্লেখযোগ্য ভাবে কমে গেছে

  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ১১.৩০ এএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

দেশের অন্যতম মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এক ভার্চুয়াল আলোচনায় সংস্থাটির সহকারী সমন্বয়ক তামান্না হক বলেন গত আগস্ট মাসী থেকে এ যাবত প্রায় তিন মাসে নয় জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। তিনি বলেন গত ৩১শে জুলাই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ পুলিশের গুলিতে নিহত হওয়ার পর বিচার বহির্ভূত হত্যা উল্লেখযোগ্য ভাবে কমে গেছে। চলতি বছরের ২৫শে অক্টোবর পর্যন্ত মোট ২১৯ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে কিংবা কথিত বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন বলে উল্লেখ কররে তামান্না হক বলেন এর মধ্যে জুলাই মাসেই নিহত হয়েছেন ৫০ জন। তিনি বলেন এ সকল হত্যাকাণ্ডের তথ্য গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এবং সংস্থাটির নিজস্ব পরিসংখ্যানের ভিত্তিতে জানা গেছে। আলোচনায় অংশ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন নাসিমা বেগম বলেন কোনও বিবেকবান ব্যক্তি বা প্রতিষ্ঠান বিচার বহির্ভূত হত্যা সমর্থন করতে পারে না।

দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে বিশিষ্ট মানবাধিকার কর্মী এডভোকেট জিয়া হাবিবের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন এ ধরনের হত্যাকাণ্ড সম্পূর্ণভাবে বন্ধ করা উচিৎ।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শীর্ষ সদস্য ডেমোক্র্যাটিক দলীয় সিনেটার বব মেনেনডেজ এবং রিপাবলিকান দলীয় সিনেটার টড ইয়াং এর নেতৃত্বাধীন সিনেটের আটজন সদস্য, বাংলাদেশের র‍্যাব এর সিনিয়র কমান্ডারদের উপর নিষেধাজ্ঞা জারির জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও এবং অর্থমন্ত্রী স্টিভেন মানুচিনের কাছে লেখা চিঠিতে সিনেটাররা অভিযোগ করেছেন ২০১৫ সাল থেকে র‍্যাব ৪০০ এর বেশি লোককে বিচার-বহির্ভূত ভাবে হত্যা করেছে। তাঁরা ওই চিঠিতে র‍্যাব এর সিনিয়র কমান্ডারদের লক্ষ্য করে প্রযোজ্য আইনের অধীনে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com