সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন এক মহাকাশচারী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ১০.৪৭ এএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন এক মহাকাশচারী। আন্তর্জাতিক স্পেস স্টেশনের বুথে ভোট দিলেন মহাকাশচারী কেট রুবিনস। ভোটদানের একটি ছবি ২৩ অক্টোবর নাসা তাদের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে পোস্ট করেছে।

দুই রুশ মহাকাশচারীর সঙ্গে ১৪ অক্টোবর আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছেন কেট। ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরে তিনি সেখানে থেকে ফিরবেন। তাই স্পেস স্টেশন থেকেই তিনি ভোট দিলেন। নাসার তরফে যে ছবিটি প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, স্পেস স্টেশনের ভিতর একটি ভোটিং বুথ তৈরি করা হয়েছে। তার বাইরে দাঁড়িয়ে রয়েছেন কেট।

ভোট দেওয়ার জন্য ইমেল মারফত্ একটি ফর্ম পাঠানো হয়। সেটি পূরণ করে ফেরত্ পাঠান কেট। সেখানে আবার ঠিকানার কলামে লেখা হয় ‘লো আর্থ অরবিট’। তবে এটাই প্রথম বার নয় এর আগেও কেট আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ২০১৬ সালে ভোট দিয়েছিলেন। আর মহাকাশ থেকে এই ভোটাধিকার প্রয়োগের আইন আমেরিকায় পাস হয় ১৯৯৭ সালে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com