সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভারত ও যুক্তরাষ্ট্র সামরিক তথ্য বিনিময়ের ব্যাপারে চুক্তি স্বাক্ষর

  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ১০.৩৫ এএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

ভারত ও যুক্তরাষ্ট্র সামরিক তথ্য বিনিময়ের ব্যাপারে চুক্তি স্বাক্ষর করেছে এবং তাদের মধ্যকার নিরাপত্তা ও কৌশলগত বন্ধন আরও দৃঢ় করার সংকল্প ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসী আচরণ মোকাবিলার জন্য সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন।

নতুন দিল্লিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও সংবাদদাতাদের বলেন আমাদের নেতারা এবং আমাদের নাগরিকরা স্পষ্ট ভাবেই বুঝতে পারছেন যে চীনের কমিউনিস্ট পার্টি গণতন্ত্র, আইনের শাসন, স্বচ্ছতার বন্ধু নয়। তারা নৌ-চলাচল এবং অবাধ, উন্মুক্ত এবং সমৃদ্ধ ভারত ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের সমর্থক নয়।

গতকাল তিনি এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এস্পার তাঁদের ভারতীয় সহপক্ষের সঙ্গে ২ যোগ ২ মন্ত্রী পর্যায়ের সংলাপে মিলিত হন। এশিয়ার যে চারটি দেশে পম্পেও সফর করছেন তার প্রথম পর্যায়ে তিনি নতুন দিল্লিতে গেলেন। পম্পেও বলেন চারটি দেশেই তাঁর সফর চীনের তরফ থেকে হুমকির প্রতিই আলোকপাত করবে।

মঙ্গলবার স্বাক্ষরিত এই The Basic Exchange and Cooperation Agreement on Geospatial Cooperation (BECA) এর কারণে ভারত ক্ষেপনাস্ত্র এবং সশস্ত্র ড্রোন মোকাবিলার জন্য প্রাকৃতিক ও বিমান উড়ান বিষয়ক সব তথ্য উপাত্তের নাগাল পাবে। যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়ই তাদের ক্রমবর্ধমান অংশীদারিত্ব সম্পর্কে ফলাও করে প্রচার করে।

তবে ভারতীয় কর্মকর্তারা পরিস্কার ভাবে চীনের কথা কিছু বলেননি। ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুব্রাহমানিয়াম জয়শংকর ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের এই চলমানতাকে খুবই ইতিবাচক বলে অভিহিত করেন এবং এস্পার ঐ অঞ্চলে তাদের ক্রমবর্ধমান সহযোগিতার উপর জোর দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com