সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশের মানুষ জঙ্গি ও সন্ত্রাসীদের বর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ১.৪২ পিএম
  • ৩০২ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে দেশের মানুষ জঙ্গি ও সন্ত্রাসীদের বর্জন করেছে। এ দেশের মানুষ সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয়না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জনগণকে ভালোবাসেন। জনগণকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি যা আহবান করেন জনগণ তাতেই সাড়া দেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার নীতিতে বাংলাদেশ চলছে বলেই মানুষ শান্তিতে বসবাস করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল সন্ধ্যায় রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইন্সটিটিউটে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বরেন, ‘বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, ভ্রাতৃপ্রতিম। একে অপরের সঙ্গে মিলেমিশে চলে বলেই বাংলাদেশ সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে’।
তিনি বলেন, ‘সারাদেশে এ বছর ৩০ হাজার ২১৩ টি পুজা মন্ডপে পুজার আয়োজন করা হয়েছে। পুজায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে।’ স্বাস্থবিধি মেনে মাস্ক পরে পুজায় আসার আহবান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগ এবং সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com