সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আফগানিস্তানে তালিবানের আক্রমণে বহু লোক পদপিষ্ট হয়ে হতাহত

  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৮.৩৬ পিএম
  • ৩৫৫ বার পড়া হয়েছে

আফগানিস্তানে কর্মকর্তারা বলছেন যে পুর্বাঞ্চলীয় সীমান্তের কাছের একটি শহরে পাকিস্তানের কনসুলেটের কাছে পদদলিত হয়ে এবং অন্যত্র বিদ্রোহীদের আক্রমণে প্রায় ৫০ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন আজ সকালে জালালাবাদে পাকিস্তানি কনসুলেটের বাইরে একটি স্টেডিয়ামে ভিসা পাবার টোকেন সংগ্রহের জন্য হাজার হাজার লোক সমবেত হলে সেখানেই আবেদনকারিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় । প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেছেন ১১ জন বৃদ্ধাসহ অন্তত ১৫ জন লোক পদপিষ্ট হয়ে মারা যান। তিনি বলেন নারীরা সহ আরও অনেক লোক যারা স্টেডিয়াম থেকে বেরুবার চেষ্টা করছিলেন তাদের অনেকেই পায়ের তলায় পড়ে যান। তিনি আশংকা করছেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কাবুলে পাকিস্তানি দূতাবাসের এক বিবৃতিতে আফগানদের জীবন ক্ষয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। এতে বলা হয় যে ঐ স্টেডিয়ামটি জালালাবাদে পাকিস্তানি কনসুলেট থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত এবং সেখানেই আফগান কর্তৃপক্ষ ভিসার জন্য আবেদনকারিদের সমবেত করে , সব কিছু গোছানোর চেষ্টা করেন। সম্প্রতি পাকিস্তানের শিথিল করা ভিসা নীতির কারণে হাজার লোক চিকিত্সা, শিক্ষা এবং চাকরি পাবার লক্ষ্যে প্রতিবেশি রাষ্ট্রে যাবার জন্য ভিসার আবেদন করছেন।

এ দিকে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশের কর্তৃপক্ষ জানাচ্ছে যে গত রাতে তালিবান আক্রমণে সরকারী বাহিনীর কমপক্ষে ৩৪ জন সদস্য নিহত হয়েছে। স্থানীয় সরকারের একজন মুখপাত্র ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে নিহতদের মধ্যে ঐ প্রদেশের পুলিশ প্রধানও রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com