সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সিলেটে ময়ূরপঙ্খীর উদ্যোগে রক্তদান, বৃক্ষরোপণ, খাদ্য ও সুরক্ষাসামগ্রী প্রদান

  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৮.০১ পিএম
  • ৪১৭ বার পড়া হয়েছে
সোহাগ আলম তুহিনঃ ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা (গভঃ রেজিঃ নং : ঢ-০৯৫৮৭) এর উদ্যোগে‍ বিভাগীয় শহর সিলেটে ব্যাপক সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয় । কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন ময়ূরপঙ্খীর পৃষ্ঠপোষক মোঃ সিদ্দিকুর রহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন, ভাইস-চেয়ারম্যান সাথী খান, আজীবন সদস্য ও সিলেট শাখার সভাপতি মোঃ ইমতিয়াজ কামরান তালুকদার, সদস্য সিপা বেগম, মোঃ কামাল আহমেদ দূর্জয়, শাহ শামীম হাসান প্রমুখ ।
সকালে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সিলেটে ময়ূরপঙ্খীর সামাজিক কার্যক্রমের উদ্বোধন করা হয় । এরপর সিলেটের বিভিন্ন এলাকায় করোনা সচেতনতা ও সুরক্ষা কার্যক্রমের আওতায় দিনমজুর, রিক্সা ও অটোরিকশা চালক, পথচারী, ছিন্নমূল, সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের মাঝে সুরক্ষাসামগ্রী (মাস্ক, স্যানিটাইজার) ও সচেতনতামূলক লিফলেট প্রদান করা হয় । দুপুরের দিকে চা শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয় এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন । উল্লেখ্য, করোনাকালিন সময়ে দেশের বিভিন্ন জেলা ও এলাকায় ময়ূরপঙ্খী সংস্থা তাদের মানবিক কর্মকান্ড অব্যাহত রেখেছে ।
এ প্রসঙ্গে রুহিত সুমন বলেন, ময়ূরপঙ্খীর মানবিক কাজগুলো দেশের প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়ছে । সকলের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় কাজের পরিধি আরো বেগবান হবে বলে আমি বিশ্বাস করি । ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সকল মানবিক ব্যক্তিদের যারা পাশে থেকেছেন ময়ূরপঙ্খীর এবং সিলেটবাসীকে । কামরান তালুকদার বলেন, ময়ূরপঙ্খী একটি আন্তর্জাতিক সংগঠন । মানবিক কাজের মাধ্যমে সমাজসেবামূলক কাজ নিয়মিত করে যাচ্ছেন । আমরা অত্যন্ত খুশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি । বিশেষভাবে উল্লেখ্য, ময়ূরপঙ্খী সংস্থার সামাজিক কাজ সিলেটে নিয়মিত অব্যাহত রাখতে সিলেট জেলা শাখা গঠিত হয় ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com