সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নতুন চলচ্চিত্রে তানহা মৌমাছি

  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৭.৪৪ পিএম
  • ৪৯২ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা তানহা মৌমাছি। সম্প্রতি তিনি ‘আয়না’ নামের নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তানহার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আমান রেজা।
ছটকু আহমেদের চিত্রনাট্য ও সংলাপে চলচ্চিত্রটি নির্মাণ করছেন মনতাজুর রহমান আকবর। সংগীত পরিচালনা করছেন অমিত চ্যাটার্জি ও ফিরোজ প্লাবন। চিত্রগ্রহণ করছেন আরাফাত। গীত রচনা করেছেন এন আই বুলবুল ও ফিরোজ প্লাবন। ছবিটি প্রযোজনা করছে মোহনা মুভিজ।
জানা গেছে, গতকাল (১৮ অক্টোবর) শুভ মহরতের মাধ্যমে ঢাকার অদূরে সাভারে স্বাস্থ্যবিধি মেনে নতুন চলচ্চিত্রের শুটিং শুরু হয়। এই লটের শুটিং চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। এরপর ঢাকা ও দেশের অন্যান্য লোকেশনে শুটিং হবে।
এ প্রসঙ্গে নির্মাতা মনতাজুর রহমান আকবার বলেন, ‘অর্থাভাবে মানুষের বাড়িতে কাজ করে আয়না। এক সময় সে জমিদারের কু-নজরে পড়ে। এ নিয়ে জটিলতা তৈরি হয়। এভাবেই সিনেমার গল্প এগিয়ে যায়।
নতুন ছবি প্রসঙ্গে চিত্রনায়িকা তানহা মৌমাছি বলেন, ‘এই সিনেমায় আমি সুন্দর একটি চরিত্রে অভিনয় করছি। ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। আমার বিশ্বাস দর্শকের দারুণ ভালো লাগবে সিনেমাটি। দর্শকের ভালোলাগার প্রতি শ্রদ্ধা-ভালোবাসা রেখেই আমি সিনেমায় নিয়মিত কাজ করতে চাই। কারণ সিনেমায় নিজেকে আমি নতুন করে আবিষ্কার করতে চাই।
উল্লেখ, পরিচালক শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালী পর্দায় আত্নপ্রকাশ করেন। ইতিমধ্যেই তার ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমা গুলো মুক্তি পেয়েছে। সর্বশেষ তাকে উত্তম আকাশ পরিচালিত শাকিব খান অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারর্ফম করতে দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com