সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জাহালমের ক্ষতিপূরণের রায় স্থগিত চায় ব্র্যাক ব্যাংক

  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ৮.৩৭ পিএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

বিনা দোষে তিন বছর জেল খাটা টাঙ্গাইলের পাটকল শ্রমিক জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে ব্র্যাক ব্যাংকের প্রতি যে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট তা স্থগিত চেয়ে আবেদন করেছে ব্যাংকটি।

সোমবার ব্র্যাক ব্যাংকের আইনজীবী আনিসুল হাসান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে বলেন, শিগগির আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গত ৩০ সেপ্টেম্বর রায় দেন হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

রায়ে হাইকোর্ট নির্দোষ জাহালামের কারাভোগের জন্য ব্যাক ব্যাংকের দুই কর্মকর্তাকে দায়ী করে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আদেশ দেওয়া হয়। রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে জাহালমকে ক্ষতিপূরণের টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই রায় স্থগিত চেয়ে আবেদন করেছে ব্রাক ব্যাংক কর্তৃপক্ষ।

দুদকের মামলায় গ্রেপ্তার হয়ে তিন বছর জাহালমের কারাভোগ নিয়ে ২০১৯ সালের ২৮ জানুয়ারি ‘‘৩৩ মামলায় ভুল আসামি জেলে: ‘স্যার, আমি জাহালম, সালেক না’’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে একটি গণমাধ্যম। একজন আইনজীবী প্রতিবেদনটি নজরে আনলে হাইকোর্টের ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন।

হাইকোর্টের আদেশে জাহালম ওই বছরের ৩ ফেব্রুয়ারি মুক্তি পান। একই সঙ্গে জাহালমকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেন। জাহালমের ক্ষতিপূরণ প্রশ্নে দুদক, সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংকসহ সব পক্ষের বক্তব্য শুনে ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট জাহালমকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com