সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বেগমগঞ্জ একলাশপুর ইউনিয়নে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যসহ আটক ৭

  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০, ৩.৩১ পিএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন বাহিনীর কিশোর গ্যাংয়ের ছয় সদস্যসহ ৭ জনকে আটক করেছে।
রোববার দিবাগত রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যসহ ৭ জনকে আটক করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বেগমগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলো, সুমন বাহিনীর সদস্য একলাশপুরের লাল মিয়াজী বাড়ির জয়নাল আবেদীন’র ছেলে মোরশেদ আলম বাবু (১৮), একলাশপুরের গাড়িয়াল বাড়ির আলতাফ হোসেন’র ছেলে মোহাম্মদ জহির (১৭), একলাশপুর গ্রামের নিজাম উদ্দিন’র ছেলে কিশোর গ্যাং হৃদয় গ্রুপের সদস্য ইমাম উদ্দিন সাব্বির (১৯), একলাশপুরের লাল মিয়াজী বাড়ির শহীদ উল্যার ছেলে তানজিদ মেহরাজ (১৮), একলাশপুরের কাজী বাড়ির মোশারফ হোসেন স্বপনের ছেলে দাইমুল ইসলাম পাভেল (১৯), পশ্চিম একলাশপুর গ্রামের শাহ আলম মাস্টারের ছেলে কিশোর গ্যাং তুফান গ্রুপের সদস্য জাবেদ (১৮) ও মধ্য একলাশপুর গ্রামের মনির আহম্মদ মাস্টারের ছেলে সম্রাট বাহিনীর সদস্য নাছরোল্লাহ নেহাল (৩৩)।
আটকদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তথ্য অনুসন্ধানে জানা যায়, আটকরা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে ভয়-ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এছাড়াও ওই এলাকায় কোন অপরিচিত লোক এলে তাকে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো।
স্থানীয়দের অভিযোগ, কিশোর গ্যাংয়ে ভরপুর উপজেলার একলাশপুর ইউনিয়ন। সেই সাথে কিশোর গ্যাং দমনে অব্যাহত অভিযানের দাবি জানান তারা।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার (পিপি এম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একাধিক মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com