সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আজ বিশ্ব শিশু দিবস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ৫.০৯ পিএম
  • ৭৮৪ বার পড়া হয়েছে

বিশ্ব শিশু দিবস আজ। মিয়ানমারের জাতিগত নিধনযজ্ঞে পিতা-মাতা হারানো প্রায় অর্ধ লক্ষ এতিম শিশু কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বিশেষ করে মগ ও সেনা বাহিনীর ধর্ষণের স্বাক্ষী হয়ে ভূমিষ্ট হওয়া পিতৃপরিচয়হীন শিশুরা খুবই অবহেলার শিকার।
মিয়ানমারের জাতিগত নিধনযজ্ঞে পিতা-মাতা হারানো প্রায় অর্ধ লক্ষ রোহিঙ্গা এতিম শিশু বাংলাদেশের শরণার্থী ক্যাম্পে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বিশেষ করে মগ ও সেনা বাহিনীর ধর্ষণের স্বাক্ষী হয়ে ভূমিষ্ট হওয়া পিতৃপরিচয়হীন শিশুরা খুবই অবহেলার শিকার। এরকম শিশুর সঠিক সংখ্যা কতো তা জানা না গেলেও; নজরদারী সংস্থাগুলোর হিসেবে এই সংখ্যা একেবারে কম নয়। অবহেলার শিকার হচ্ছেন ওইসব ধর্ষণের শিকার মায়েরাও। কোন কোন মা সামাজিক অপমান সহ্য করে সন্তানকে সাথে রাখলেও, অনেক শিশু পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেইভ দ্যা চিলড্রেনের টিম লিডার David Skinner জানিয়েছেন, মানবিক সংকটে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে শিশুরা। মিয়ানমারের নিধনযজ্ঞে শিশুরা একেবারেই আশ্রয়হীন হয়ে পড়েছে।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া ১১ লক্ষাধিক রোহিঙ্গার মধ্যে ৫৫ শতাংশই শিশু। এদের মধ্যে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর প্রায় অর্ধ লক্ষ এতিম শিশুর তালিকা তৈরি করেছে। এসব শিশুর কেউ কেউ নিকটাত্মীয় কিংবা পরিচিতদের সাথে বসবাস করছে। প্রায় ৯ হাজার শিশুর লালনপালনকারীকে ইউনিসেফের সহযোগিতায় প্রতিমাসে ২ হাজার টাকা করে প্রদান করছে সরকার।
অনেক শিশু রয়েছে, যারা ভূমিষ্ট হওয়ার পরপরই কোন না কোনভাবে মাকে হারিয়েছে। এসব শিশু, মায়ের বুকের দুধ পান করার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে। সেইভ দ্যা চিলড্রেনের সহায়তায় ক্যাম্পে প্রায় অর্ধশত শিশু ভিন্ন কোন মায়ের বুকের দুধ পান করে বেড়ে উঠছে।
রোহিঙ্গাদের মাঝে অন্যের শিশুকে বুকের দুধ পান করানোর ব্যাপারে অনেক কুসংস্কার এবং বিশ্বাস প্রচলিত রয়েছে। এতে শিশুদের জন্য বুকের দুধ পান করাতে বিকল্প কোন নারীর ব্যবস্থা করা মানবিক সেবা কর্মীদের জন্য কঠিন হয়ে পড়েছে।
মানবিক সংকটে মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু কোন নবজাতক মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত হওয়া- খুবই বেদনাদায়ক।
সেইভ দ্যা চিলড্রেনের টিম লিডার ডেভিড স্কিনার জানিয়েছেন, পৃথিবীর সকল শিশু যেন মায়ের দুধ পান করার সুযোগ পান; এমন কী যেকোন মানবিক সংকটেও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com