সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চাঁদপুর মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে ৩৬ জেলে আটক

  • আপডেট সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২০, ৭.৪২ পিএম
  • ৩৫৯ বার পড়া হয়েছে

চাঁদপুর মেঘনা নদীতে শনিবার বিকাল থেকে বরিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ৩৬ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা।

আটককৃতদের মধ্যে ৩১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও পাঁচ জনকে জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ লাখ ৭০ হাজার মিটার কারন্টে জাল জব্দের পর পুড়িয়ে ফেলা হয়। এছাড়া জব্দকৃত প্রায় সাত মণ ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।

আটক জেলেরা চাঁদপুরের মতলব, হাইমচর উপজেলার ও মুন্সীগঞ্জ ও শরিয়তপুর জেলার বাসিন্দা।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকি জানান, আটক ৩৬ জেলের মধ্যে চাঁদপুর কোস্টগার্ডের পৃথক দু’টি অভিযানে ২৪ জনকে আটক করে। ২৪ জেলের মধ্যে ১৪ জনকে একমাস, ৯ জনকে ২০ দিন করে কারাদণ্ড এবং একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

হাইমচর কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে আট জেলেকে এবং মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স চার জেলেকে আটক করে। আটক ৪ জেলের মধ্যে একজনকে ১ মাস কারাদণ্ড এবং ৩ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া হাইমচর উপজেলায় আটক আট জেলের মধ্যে ৭ জনের এক বছর করে কারাদণ্ড এবং একজনকে পাঁচশ টাকা জরিমানা করা হয়।

অভিযানে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসি বেগম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত, অলিদুজ্জামান ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com