সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

এইচবিও এবং ডব্লিউ-বি চ্যানেল দক্ষিণ এশিয়ায় সম্প্রচার গুটিয়ে নিতে যাচ্ছে

  • আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ৮.১৩ পিএম
  • ৪০০ বার পড়া হয়েছে

চলচ্চিত্রের জন্য খ্যাতনামা চ্যানেল এইচবিও এবং ডব্লিউ-বি শিগগিরই দক্ষিণ এশিয়ায় তাদের সম্প্রচার গুটিয়ে নিতে যাচ্ছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, এক দশকের বেশি সময় ধরে এই অঞ্চলে থাকলেও টেকসই ব্যবসায়িক মডেল গড়ে তুলতে না পারায় চলতি বছরের শেষ দিকে নিজেদের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
বাংলাদেশ-ভারতের পাশাপাশি পাকিস্তান, মালদ্বীপের দর্শকেরা চ্যানেলটি দেখতে পাবেন না।

কোম্পানিটি বলেছে, সাবস্ক্রিপশন ব্যয় মাসপ্রতি ৪ থেকে ৫ ডলারে থাকা এই দেশগুলোতে ডিসেম্বরের ১৫ তারিখ থেকে তাদের ব্যবসা বন্ধ হবে। যুক্তরাষ্ট্রের বাড়িতে বাড়িতে এইচবিও চ্যানেলটি পরিচিত নাম হলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খুব একটা জনপ্রিয়তা পায়নি। গত মাসে মুভিজ নাও, স্টার মুভিজ, সনি পিক্সের তুলনায় এইচবিও দেখেছেন অনেক কম মানুষ।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ওয়ার্নার মিডিয়া ভারত অঞ্চলে কার্টুন নেটওয়ার্ক এবং পোগোর অফার ধরে রাখবে।
ওয়ার্নার মিডিয়ার দক্ষিণ এশিয়া অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ জৈন বিবৃতিতে বলেছেন, ‘২০ বছরের সফলতার পর এই সিদ্ধান্ত নেয়া আমাদের জন্য কঠিন ছিল। পে-টিভির অবস্থা নাটকীয়ভাবে বদলে গেছে। কভিড-১৯ মহামারীর সময়ে আমাদের এই পরিবর্তন দরকার ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com