সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁ উপ-নির্বাচনে হামলা,নিযাতন ও হুমকির অভিযোগ বিএনপি প্রার্থীর

  • আপডেট সময় শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ৬.৪৯ পিএম
  • ৪০৬ বার পড়া হয়েছে
    সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ-৬ উপ-নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন ও হুমকি দিয়ে প্রচার-প্রচারণায় বাধাদানের অভিযোগ করেছেন দলের প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে এমন অভিযোগ এনে ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন।
আজ দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব‌্যে তিনি জানান, ‘বুধবার আওয়ামী লীগ তার নির্বাচনের তিনটি অফিস ভাংচুর ও আগুন লাগিয়ে বিএনপির নেতাকর্মীদের মিথ্য মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপিকে নেতাকর্মীদের বাড়িছাড়া করা হচ্ছে। এছাড়ও ২৮ সেপ্টেম্বর থেকে নির্বাচনী প্রচার কাজ চালানোর সময় দফায় দফায় হামলা  চালিয়ে বিএনপির শতাধিক নেতাকর্মীকে মারপিট করে আহত করা হয়। প্রচারের সময় মাইক বন্ধ করে কেড়ে নেয়, পোস্টার-ব্যানার ছিড়ে ফেলে নেতাকর্মীদের মারধর করা হয়। এছাড়াও  বিএনপি  নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে।
বিএনপি প্রার্থী আরও জানান, এসব বিষয়ে মোখিক ও লিখিতভাবে রিটার্নিং অফিসারকে জানিয়ে কোনো কাজ হচ্ছে না। তাই নির্বাচনের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ভোটারদের নিরাপদে ভোট কেন্দ্রে আসা ও র্নিভয়ে ভোট দেওয়ার ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এসময় বেগম খালেদা জিয়ার উপদেস্টা লে.  কর্নেল  (অব.)   আব্দুল লতিফ খান, জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান, যুগ্ন-আহবায়ক   নাসির  উদ্দিন   ও   রফিকুল   আলমসহ   বিএনপির   অঙ্গ   ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com