সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

  • আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ৭.২৫ পিএম
  • ৩৪৮ বার পড়া হয়েছে
এ আর আহমেদ হোসাইন দেবীদ্বার-কুমিল্লা প্রতিনিধি  :
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার থানা গেইট এলাকায় বুধবার বিকেল ৪ টায় এক মোটর সাইকেল দূর্ঘটনায় জাভেদ পাঠান(২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে।
নিহত যুবক দেবীদ্বার পাঠান বাড়ির মৃত হাজী আকামত আলী পাঠানের পুত্র এবং বিএনপি দেবীদ্বার উপজেলা’র সাবেক সাধারন সম্পাদক মো. তাজুল ইসলাম’র ছোট ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে ৪টায় জাভেদ পাঠান মোটর সাইকেল যোগে দেবীদ্বার নিউমার্কেট থেকে থানা গেইট সংলগ্ন নিজ বাসায় যাওয়ার পথে ৩টি সিএনজি এক সাথে ওভারটেক করার সময় পাশকেটে থানার সামনে সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে স্লেব ভাঙ্গা একটি গর্তে পড়ে যায়। ওই সময় তার মাথার পিছনের অংশে আঘাত পেয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয়রা আরো জানান, সড়ক ও জনপদ বিভাগ সড়কের পাশে ফুটপাতে ড্রেন নির্মাণ করে ওই ড্রেনের উপর নির্মাণ সামগ্রী দিয়ে স্লেব তৈরী করে ঢেকে দেয়। বছর ঘুরে না আসতেই ওই ফুটপাতের অধিকাংশ স্লেব ভেঙ্গে মরণ ফাঁদে পরিনত হয়। যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনের নজরে আনলেও কোন প্রতিকার হয়নি। প্রতিদিনই অসংখ্য মানুষ অসতর্কতায় এবং রাতের অন্ধকারে স্লেব ভাঙ্গা গর্তে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com