সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সাভারে শিশুকে অপহরণের পর হত্যা গ্রেপ্তার-২

  • আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ১১.৪৩ এএম
  • ৩৩৬ বার পড়া হয়েছে

ঢাকার সাভার উপজেলায় অপহরণের পর মেহেদী হাসান নামের ছয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কাকাব এলাকার একটি জঙ্গলে স্কুলব্যাগে শিশুটির লাশ পাওয়া যায়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির পাশের রুমের ভাড়াটিয়া জসিম উদ্দিন ও তাঁর স্ত্রী আনিকাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মেহেদী হাসান বরিশালের গোলাম কবির ও পারুল বেগমের সন্তান। তাঁরা বিরুলিয়ার কাকাব এলাকার আবদুল করিমের বাসার একটি কক্ষে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করেন। গত সোমবার সকালে মেহেদীকে বাসায় রেখে তাঁর মা ও বাবা কর্মস্থলে যান। সকাল ১০টার দিকে তাঁদের পাশের কক্ষের ভাড়াটিয়া জসিমকে স্কুলব্যাগ কাঁধে করে নিয়ে যেতে দেখেন প্রতিবেশীরা। এর পর থেকে মেহেদীকে পাওয়া যাচ্ছিল না। এতে সন্দেহ হলে তাঁরা মেহেদীর বাবা ও মাকে জানান। খবর পেয়ে বাবা গোলাম কবির ও মা পারুল বেগম মেহেদীকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। সন্ধ্যা ৭টার দিকে ফোন করে মেহেদীকে অপহরণের কথা জানান জসিম। ছেলেকে ফেরত পেতে একটি বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা পাঠাতে বলেন। মেহেদীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি সাভার থানাকে জানানো হয়। সোমবার রাত ১১টার দিকে পাশের খাগাইন এলাকা থেকে জসিমকে আটক করা হয়।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অপূর্ব দত্ত বলেন, ক্যামেরার ফুটেজে সোমবার সন্ধ্যায় জসিমকে কুমকুমারি বাজারে বিকাশের দোকান থেকে নম্বর সংগ্রহ করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি মেহেদীকে হত্যার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কাকাব এলাকার জঙ্গল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সোমবার সকালে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন জসিম। এরপর স্কুলব্যাগে ভরে জঙ্গলে ফেলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com