সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রুহুল কবির রিজভী হৃদরোগে আক্রান্ত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ৭.০৭ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তিনি ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসক আ প ম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রুহুল কবির রিজভীর হার্ট অ্যাটাক হয়েছে, তিনি এখন ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর বিষয়ে জানানো হয়েছে। এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন রিজভীর চিকিৎসার বিষয়টি তদারকি করছেন।

রুহুল কবির রিজভী আজ দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন। এরপর দুপুর ১টার দিকে তিনি নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যান।

দলীয় কার্যালয়ে যাওয়ার পর দুপুর সোয়া ১টার দিকে রিজভী অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা এখনি রিজভীর সার্বিক শারীরিক অবস্থা নিয়ে কিছু বলতে চাচ্ছেন না। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com