সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে ট্রেনের ধাক্কায় বাসের ১৭ জন যাত্রীর নিহত

  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ৮.৩৮ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

থাইল্যান্ডে ট্রেনের ধাক্কায় বাসের অন্তত ১৭ জন যাত্রীর নিহত হয়েছে। রোববার সকালের দিকে এই দুর্ঘটনায় ৩০ জনের বেশি আহত হয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

রাজধানী ব্যাংককের প্রায় ৫০ কিলোমিটার পূর্বাঞ্চলে স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসের যাত্রীরা শাছোয়েনগসাও রাজ্যের একটি বৌদ্ধ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের যোগ দিতে যাচ্ছিল।

জেলা পুলিশ প্রধান বলেন, ‘এখন পর্যন্ত আমরা ১৭ জনের মৃত্যুর খবর পেয়েছি।’ রাজ্য সরকারের গভর্নর মৈত্রী তিতিলানন্দ সাংবাদিকদের বলেন, এই ঘটনায় প্রায় ২৯ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলের উদ্ধারকর্মীদের দ্বারা প্রকাশিত ছবিতে দেখা গেছে, ট্রেনের লাইনে মানুষের বিচ্ছিন্ন দেহাংশ ছড়িয়ে-ছিটিয়ে আছে। পাশে উল্টে পড়ে আছে বাসটি। বাসের ছাদটি দুমড়ে-মুচড়ে গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাসটি সরাতে ক্রেন দরকার।

এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা থাইল্যান্ডে সাধারণ ঘটনা। বিপজ্জনক সড়কের দিক থেকে দেশটি বিশ্বে অন্যতম। এর পেছনে মাত্রাতিরিক্ত গতি, মদ্যপ চালক, আইন প্রয়োগে দুর্বলতা অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, ২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় বিশ্বে মৃত্যুর দিক থেকে থাইল্যান্ডের অবস্থান ছিল দ্বিতীয়।এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com