সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিদ্যুৎ গ্রাহকদের অতিরিক্ত টাকা ফেরত দিতে বাধ্য হলেন ঠিকাদার ও দালাল

  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০১৯, ৪.৫২ পিএম
  • ৭৪৩ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে ৩৬ জন গ্রাহক থেকে হাতিয়ে নেওয়া অতিরিক্ত এক লাখ ৪১ হাজার ৯৮৪ টাকা ফেরত দিয়েছেন দালাল। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের হলরুমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজিত সভায় টাকাগুলো ফেরত দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন দুদকের নোয়াখালী আঞ্চলিক সমন্বিত কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক সুবেল আহমেদ, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শাহজাহান কবীর ও সমিতি বোর্ডের সভাপতি মনিরুল ইসলাম।
দুদকের নোয়াখালী আঞ্চলিক সমন্বিত কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, একজন বিদ্যুৎ গ্রাহকের অভিযোগের ভিত্তিতে গত ১১ নভেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে দুদক অভিযান চালায়। গ্রাহকদের তথ্য ও পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ে তদন্ত করে ৩৬ জন গ্রাহক থেকে অতিরিক্ত টাকা নেওয়ার সত্যতা পাওয়া যায়।
পরে চট্টগ্রামের ঠিকাদার স্বপন বড়ুয়ার সহযোগিতায় দালালের কাছ থেকে গ্রাহকের অতিরিক্ত এক লাখ ৪১ হাজার ৯৮৪ টাকা আদায় করা হয়। দুপুরে প্রতি গ্রাহককে তিন হাজার ৯৪৪ টাকা করে ফেরত দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com