সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভারতে ক্রমশ নিম্নমুখী নতুন আক্রান্তের হার

  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ১২.১৩ এএম
  • ২১২ বার পড়া হয়েছে

ভারতে প্রায় ৬০ লক্ষ করোনারোগী মুক্তি পেয়ে গেলেন এই মারণ রোগের প্রভাব থেকে। ক্রমবর্ধমান আতঙ্কের মধ্যে আরও একটি স্বস্তির পরিসংখ্যানের দিকে এগোচ্ছে ভারত। দেশে লাগাতার তিন সপ্তাহ নতুন আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়েছেন। ক্রমশ নিম্নমুখী নতুন আক্রান্তের হারও।+

যার ফলে ক্রমাগত সক্রিয় রোগীর সংখ্যা কমছে। যদিও দৈনিক সংক্রমণের সংখ্যাটা এখনও উদ্বেগজনক। শনিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৩ হাজার ২৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে প্রায় ৩ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ লক্ষ ৭৯ হাজার ৪২৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাটা সামান্য কমেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯২৬ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৭ হাজার ৪১৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com