সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যশোরে বাসের মধ্যে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

  • আপডেট সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০, ৩.৫৭ পিএম
  • ৩৬৩ বার পড়া হয়েছে

যশোরে বাসের মধ্যে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয় পরিবহন শ্রমিককে আটক করেছে পুলিশ।

আটকদের একজন মনিরুল ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাশিমপুর গ্রামের ওহিদুলের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার রামনগর ধোপাপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, মাগুরার শালিখা উপজেলার শতখালী এলাকার ওই তরুণী গত বৃহস্পতিবার বিকালে বাড়ি ফেরার জন্য রাজশাহী থেকে এমকে পরিবহনের বাসে ওঠেন এবং রাত সাড়ে ১১টার দিকে যশোরে নেমে পূর্ব পরিচিত মনিরুলকে ফোন দেন। রাত গভীর হয়ে যাওয়ায় ওই তরুণী বাড়িতে যেতে না পেরে মনিরুলের সাথে শহরের কোল্ড স্টোরে সামনে এমকে পরিবহনের ভেতরে অবস্থান নেন। রাত দেড়টার দিকে তাকে ধর্ষণের ঘটনা ঘটে।

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মনিরুলকে আটক ও ওই তরুণীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী তরুণী জানান, মনিরুল রাতে তাকে পানীয় খেতে দেয়। পরে তিনি অচেতন হয়ে পড়েন। গভীর রাতে চেতনা ফিরে আসলে তিনি ধর্ষণের বিষয়টি বুঝতে পারেন। তার দাবি, বাসের চালক ও সহকারী মনিরুল তাকে ধর্ষণ করেছেন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ বলেন, ‘ধর্ষণের অভিযোগ নিয়ে ভর্তি হওয়া তরুণীর অবস্থা এখন ভালো। পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয় পরিবহন শ্রমিককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com