সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্ত্রীকে হত্যার পর লাশ টুকরো করে গুম করতে গিয়ে আটক

  • আপডেট সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০, ১২.৪৯ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

বাগেরহাটের শরণখোলা উপজেলায় দ্বিতীয় স্ত্রীকে হত্যার পর লাশ টুকরো করে গুম করতে গিয়ে সাদ্দাম হোসেন নামের এক পুলিশ কনস্টেবল আটক হয়েছেন। উপজেলার তাফালবাড়ী পুলিশ ফাঁড়িসংলগ্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে আটক করে পুলিশ।

সাদ্দাম হোসেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা। তিনি শরণখোলা উপজেলার তাফালবাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত। তাঁর দ্বিতীয় স্ত্রী নিহত জোসনা বেগমের বাড়ি খুলনার রূপসা উপজেলায়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, সাদ্দাম হোসেনের প্রথম স্ত্রী সাতক্ষীরার আশাশুনি উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে থাকেন। এর মধ্যে গোপনে জোসনা বেগম নামের এক নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন সাদ্দাম। জোসনা বেগমের এর আগে বিয়ে হয়েছিল। তাঁর একটি সন্তানও রয়েছে। ওই শিশুসহ জোসনা বেগমের সঙ্গে তাফালবাড়ী পুলিশ ফাঁড়িসংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন সাদ্দাম।

গতকাল রাতে জোসনার আগের ঘরের সন্তানকে নিয়ে সাদ্দামের কলহ হয়। এর জের ধরে জোসনাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সাদ্দাম। হত্যার পর জোসনার লাশ টুকরো করে কেটে বস্তায় ভরে গভীর রাতে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করছিলেন তিনি। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ সাদ্দামকে আটক করে।

এদিকে, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাগেরহাট পুলিশ সুপার (এসপি) পংকজ চন্দ্র রায় জানান, সাদ্দামকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর প্রকৃত ঘটনার বিস্তারিত জানানো সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com