সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১৮টি ইরানী ব্যাংকের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সরকার

  • আপডেট সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০, ১১.৪৭ এএম
  • ২২৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র সরকার ১৮টি ইরানী ব্যাংকের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটন বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা থেকে তেহরানকে আলাদা করতে চাপ সৃষ্টি করে এবং দেশটির পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রচেষ্টায় বাধা সৃষ্টি করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে এই পদক্ষেপ ১৮টি ব্যাংকের ওপর প্রভাব ফেলেছে যারা এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্রের নিষেধাজ্ঞা এড়িয়ে গিয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, এই নতুন নিষেধাজ্ঞা “ইরান সরকারের আর্থিক সম্পদের ওপর প্রভাব ফেলবে যা তারা তাদের পারমাণবিক কর্মসূচী, ক্ষেপণাস্ত্র উন্নয়ন, সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসী প্রক্সি নেটওয়ার্ক এবং আঞ্চলিক প্রভাবকে সমর্থন করার জন্য ব্যবহার করার পরিকল্পনা করেছিল। অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন এক বিবৃতিতে বলেন, “আর্থিক খাত চিহ্নিত করা এবং ইরানের ১৮টি প্রধান ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি যুক্তরাষ্ট্রের ডলারের অবৈধ ব্যবহার বন্ধের অঙ্গীকারের প্রতিফলন।তিনি আরও বলেন, “ইরান সন্ত্রাসী কার্যকলাপের প্রতি সমর্থন বন্ধ না করা পর্যন্ত এবং তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ না করা পর্যন্ত আমাদের নিষেধাজ্ঞা কর্মসূচী অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com