সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে পদযাত্রা ও আলোক প্রজ্বালন মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ

  • আপডেট সময় শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০, ১২.০৩ এএম
  • ৩১৩ বার পড়া হয়েছে

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে পদযাত্রা ও আলোক প্রজ্বালন মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।

বৃহস্পতিবার সন্ধ্যায় আজিমপুর থেকে পদযাত্রা শুরু করে পলাশীর মোড় হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে মিছিলটি শেষ হয়।

সম্প্রতি নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া, তার আগে সিলেটের এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে।

এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের লোকজন জড়িত থাকায় সরকারও বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে। ধর্ষণ আইনের সংশোধন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সারা দেশেই বিক্ষোভ করছে প্রতিবাদী মানুষ।

এই পরিপ্রেক্ষিতেই সম্প্রতি দেশে ঘটে যাওয়া ধর্ষণ-নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত এবং পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার, বিচার ও নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এই প্রতিবাদী কর্মসূচি পালন করে।

মিছিল শেষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, ‘ধর্ষকের কোনো দল-মত নেই। সে যে-ই হোক না কেন আমরা তার কঠোর শাস্তি চাই। আজকে আমরা আঁধারের বিরুদ্ধে আলোক মিছিল করে সেই বার্তাটি দিতে চাই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com