সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে ইদানিং অনৈতিক ঘটনা ঘটছে বিশেষ করে নারী ও শিশু নির্যাতনসহ নানা অপকর্ম ঘটছে : হাছান মাহমুদ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ১১.৫৩ পিএম
  • ৩৯৩ বার পড়া হয়েছে

ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকার অপরাধীদের কঠোর শাস্তি দিতে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে কাজ করছে।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন গ্রহণ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

 

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে ইদানিং অনৈতিক ঘটনা ঘটছে বিশেষ করে নারী ও শিশু নির্যাতনসহ নানা অপকর্ম ঘটছে। এগুলোর ব্যাপারে কঠোর শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর। তাদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, গ্রেপ্তারসহ আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।

এ বিষয়ে যে প্রতিবাদ হচ্ছে সেটা হওয়াটা স্বাভাবিক এবং প্রতিবাদ হলে সরকারের পক্ষে পদক্ষেপ নেয়া সহজ হয়। কিন্তু এ প্রতিবাদ করতে গিয়ে যারা সরকারের পদত্যাগ চায় বা প্রধানমন্ত্রী সম্পর্কে নানা মন্তব্য করে তখন বুঝতে হবে এদের উদ্দেশ্য নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তি দেয়া নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে এ ইস্যুর আড়ালে তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা। এটি আসলে এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা।’

হাছান মাহমুদ বলেন, ‘দেশে যেহেতু কোনো রাজনৈতিক ইস্যু নেই, তাই অন্য কোনো ইস্যু ধরে বিরোধী দল এবং বিএনপিসহ অন্যান্য কিছু দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা অতীতেও চালিয়েছে। আন্দোলনের মধ্যে যখন রাজনৈতিক ইস্যু নিয়ে আসা হয়, সরকারের পদত্যাগের দাবি করা হয়, তখন বুঝতে হবে তাদের উদ্দেশ্য হচ্ছে নারী নির্যাতনকারীদের শাস্তি দেয়া নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে ভিন্ন। আমি এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।

 

নির্যাতনের ঘটনা সব সময় হয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, ফলে অনেক ঘটনা ঢাকা পড়ে থাকত। নোয়াখালীর ঘটনাটিও ঢাকা পড়ে যেত যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে না আসত। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর টেলিভিশনসহ অন্যান্য মিডিয়া স্বক্রিয় হয়েছে। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। এটি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বেই একই চিত্র। অবশ্যই এ ঘটনাগুলো অনভিপ্রেত। সরকার এ বিষয়ে সক্রিয় আছে।’

নারী ও শিশু নির্যাতন রোধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কী উদ্যোগ নেয়া হয়েছে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বহু আগে থেকে প্রচার প্রচারণা চালিয়ে আসা হচ্ছে। একই ক্ষেত্রে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ও কাজ করে যাচ্ছে। আমি মনে করি আজকের পরিস্থিতির প্রেক্ষাপটে সেটা আরও জোরদার করা প্রয়োজন। আমরা সেটি আরও জোরদার করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com