সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৮জন নিহত

  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ১২.১৮ এএম
  • ২৪০ বার পড়া হয়েছে

আফগানিস্তানের লাগমন প্রদেশের গভর্নরের গাড়ি বহরকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলায় গভর্নরের চারজন দেহরক্ষীসহ কমপক্ষে আটজন নিহত হয়েছে। গভর্নর রহমতউল্লাহ ইয়ারমাল বেঁচে গিয়েছেন, তবে তিনি আহত হন এবং কমপক্ষে আরোও ৪০ জন আহত হন।

গভর্নর ইয়ারমালের মুখপাত্র আসাদুল্লাহ দোলাতজাই বলেছেন, সোমবার ভোরে এ হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক মারা গেছে।

এ ঘটনা ঘটল যখন আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনি কাতারের সাথে বৈঠকের উদ্দ্যেশ্যে দোহায় রয়েছেন।

প্রেসিডেন্টের উপ-মুখপাত্র দাওয়া খান মীনাপাল বলেন, প্রেসিডেন্ট গনি সেখানে আফগান সরকারি প্রতিনিধি দলের সাথে সাক্ষাত করবেন, যারা কিনা এ মুহুর্তে তালেবানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

১২ ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রায় তিন সপ্তাহের আলোচনার পরে এখনও দলগুলো কোন চূড়ান্ত সিদ্ধন্তে আসতে পারেনি। মনে করা হচ্ছে এ আলোচনা দীর্ঘ ও জটিল হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com