সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফরিদগঞ্জে মেয়র পদপ্রার্থী হাজী বাঁধন নির্বাচনী প্রচারণায় এগিয়ে

  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২০, ৯.৫৪ পিএম
  • ৫১৩ বার পড়া হয়েছে
আসাদুজ্জামান মাসুদঃ দেশ ও দশের সেবা করার জন্য প্রবীনদের সাথে সাথে এখন নবীনরাও কোন অংশে পিছিয়ে নেই। দেশের প্রতি তাদের ভালোবাসা দেখে, দেশ পরিচালনায় তাদের আগ্রহ এবং কর্তব্য পালন করা দেখে দেশের আগামী প্রজন্মের জন্য তা শিক্ষনীয় হয়ে থাকবে।
দেশের সেবা করার প্রত্যয় নিয়েই যে সকল নবীণ সন্তানরা দেশের জন্য কাজ করে যাচ্ছে তাদের মধ্যে হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটোয়ারী অন্যতম। আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটোয়ারী ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকের মেয়র পদ প্রার্থী।
ফরিদগঞ্জ যুবলীগের সাবেক আহবায়ক হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটোয়ারী বর্তমানে তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ,মোটরসাইকেল শোভাযাত্রা সহ বিভিন্নভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।
হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটোয়ারী বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশ গঠনে কাজ করছি তাই আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার অনুমতি পেলে জনগণের দোয়াতে অবশ্যই জয়ী হবো এবং ফরিদগঞ্জ পৌরসভাকে দেশের একটি প্রথম শ্রেণীর পৌরসভায় রূপান্তরিত করার চেষ্টা করব।
তিনি আরো বলেন তার পিতা মাহবুবুল বাসার কালু পাটোয়ারীর আদর্শ নিয়ে জনগণের স্বার্থে কাজ করবো এবং অবহেলিত পৌরবাসীর প্রাণের দাবী বাস্তবায়ন করার লক্ষ্যে নিজেকে উৎসর্গ করবো এবং ফরিদগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত করবো ইনশাল্লাহ।
হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটোয়ারীর সাথে গণসংযোগে আরো ছিলেন ফরিদগঞ্জ ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মহসিন খান, আব্দুল গফুর, যুবলীগ নেতা মাসুদ,হেলাল, ইব্রাহিম খান, নয়ন এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা ও কর্মীগন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com