সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাইবান্ধায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২০, ৭.২২ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু, গাইবান্ধাঃ
গ্রামগঞ্জে গ্রীষ্ম থেকে বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বাড়ে। আর বন্যার সময় তো এমন উৎপাত আরও বেড়ে যায়। বর্ষায় গর্তে পানি ঢুকে পড়ায়, সাপ লোকালয়ে চলে আসে।আর বন্যা পরিস্থিতিতে সাপের বাসস্থান ডুবে যাওয়ায় সাপ বিভিন্ন ঘর ও বাড়ীর আশেপাশের অবস্থান নেয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলতি বন্যায় উপজেলার ১৩টি ইউনিয়নের শতাধিক গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে।এতে জানা গেছে বন্যা প্লাবিত এলাকায় সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।এরই মধ্যেই সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে মঞ্জিলা বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৩রা অক্টোবর) সকালে উপজেলার কোচাশহর ইউনিয়নের শোলাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।
এলাকাবাসীর তথ্যে জানা গেছে, গৃহবধূ মঞ্জিলা তার বাড়ীর উঠানে কাজ করতেছিলেন।এসময় হঠাৎ বাড়ীর পাশের বন্যার পানি হতে উঠে আসা একটি বিষধর সাপ পায়ে দংশন করে।এরপর ঘটনাটি তার পরিবারের অন্য সদস্যদের জানালে তারা ওঝার সন্ধানে গ্রামে বের হয়। এর মধ্যে গৃহবধূর শরীরে বিষ ছড়িয়ে পড়লে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল জানান হঠাৎ গৃহবধূর মৃত্যুর খবর শুনে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ঐ বাড়ীতে ছুটে আসেন এবং শোকশন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com