সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গণসঙ্গীত সমাজ বদলের অন্যতম হাতিয়ার

  • আপডেট সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২০, ৪.০৩ পিএম
  • ৩৫৬ বার পড়া হয়েছে
প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ এই করোনাকালে ‘গণসঙ্গীতের আসর’ শিরোনামে নিয়মিত অনুষ্ঠান শুরু হচ্ছে ‘বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ ‘ এর ফেসবুক পেইজ থেকে। সাম্প্রতিক সময়ে অসংখ্য অনলাইন অনুষ্ঠানের ভিড়ে এ আয়োজনটি সূচিত হচ্ছে সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে।
সারা বিশ্বের সঙ্গীতপ্রেমীদের সাড়া প্রদান এ অনলাইন-প্রয়াসটিকে সাহস জোগাবে সামনে এগিয়ে চলার। ‘গণসঙ্গীতের আসর’ এর প্রতি পর্বে অংশগ্রহণ করবেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদভূক্ত দলসমূহের বরেণ্য দু’জন করে গণসঙ্গীতশিল্পী।
সম্প্রচারিত হবে প্রতি রবিবার বাংলাদেশ-সময় রাত ৯টায়। আগামী পর্ব ০৪ অক্টোবর ২০২০ রবিবার অংশগ্রহণ করবেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সদস্যভুক্ত দলের সদস্যদ্বয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সিলেটের গৌতম চক্রবর্ত্তী ও সত্যেন সেন শিল্পী গোষ্ঠী’র শ্রাবনী গুহ রায় সঞ্চালনায় থাকবেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।
বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ’ এর ফেসবুক পেইজে যথাসময়ে যুক্ত হবার জন্য সবার প্রতি বিনম্র আহ্বান এবং ‘গণসঙ্গীতের আসর’ লাইভ অনুষ্ঠানের পোস্টগুলো নিজ নিজ টাইম লাইনে ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com