সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নিয়ম বহির্ভূত মাইকিংয়ে অতিষ্ঠ তালতলীবাসী

  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ৭.২৮ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে
মোঃইমরান হোসাইন (বরগুনা) তালতলী প্রতিনিধিঃ
বরগুনা তালতলী উপজেলা শহরে যন্ত্রণার আরেক নাম মাইকিং। ছাগল হারানো থেকে শুরু করে মাছ-মাংসের দাম ওঠা-নামাতেও শুরু হয় উচ্চ শব্দে মাইকিং। সকাল থেকে অনেক রাত পর্যন্ত রিকশা কিংবা অটোরিকশার দুই পাশে চোঙা (হর্ন) লাগিয়ে চলে এই যন্ত্রণাদায়ক প্রচার। বিচিত্র বিষয়ে নিয়ম বহির্ভূত মাইকিংয়ের শব্দ দূষণে শহরের লোকজন অতিষ্ঠ হলেও দেখার যেন কেউ নেই।
তালতলীতে প্রতিদিন সকাল না হতেই বিচিত্র সব বিষয়ে শুরু হয় মাইকে প্রচার। শাপলা ক্লিনিক, দোয়েল ক্লিনিক, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মাংসের দোকানে মহিষের মাংস বিক্রি, আজকের জন্য মোবাইল সিমে বিশেষ ছাড়, বিভিন্ন কোম্পানির পণ্যে বিশাল মূল্য ছাড় ছাড়াও হারানো বিজ্ঞপ্তি, সভা, সেমিনার, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মসূচির নামে চলে বেপরোয়া মাইকিং।
এ ছাড়া বিভিন্ন ডেকোরেটর এবং ব্যক্তি মালিকানায় ভাড়া দেওয়া মাইক থেকেও প্রচার চালানো হয় বেপরোয়া ভাবে। কখনও আবার ঢাকঢোল এবং বাদ্যযন্ত্রসহ পিকআপভ্যান ব্যবহার করা হয় মাইকিংয়ে।
শব্দ দূষণ নিয়ন্ত্রণ নীতিমালা ২০০৬ অনুযায়ী, আবাসিক এলাকায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বোচ্চ শব্দ সীমা ৫৫ ডেসিবল। বিধিমালা অনুযায়ী স্কুল-কলেজ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালতের ১০০ গজের মধ্যে কোনো প্রকার উচ্চ শব্দ ব্যবহার করা যাবে না। পাশাপাশি রাত ১০টার পর কোনো ভাবেই শব্দ দূষণকারী যন্ত্র ব্যবহার করা যাবে না। কোনো উৎসব, সামাজিক বা রাজনৈতিক অনুষ্ঠানে লাউড স্পিকার, অ্যাম্পিফায়ার বা কোনো যান্ত্রিক কৌশল ব্যবহার করতে কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে। কিন্তু এ সব আইন বা বিধিমালার তোয়াক্কা না করে অতি মাত্রার শব্দে নানা বিষয়ে মাইকিং এখন নিত্যদিনের ঘটনা। যন্ত্রণাদায়ক এই প্রচারে অসহায় হয়ে পড়েছেন শহরের মানুষজন।মানছে না কোন মসজিদ মাদ্রাসা ও ইস্কুল কলেজ
তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবির জমাদ্দার বলেন, এ সব বন্ধ করতে হলে প্রয়োজন সচেতনতা। সচেতনতার অভাবেই দিনরাত মাইক বাজে।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, রাস্তাঘাটে ও বাজার এলাকায় মাইকিং হচ্ছে, তা বন্ধের জন্য দ্রুত পদক্ষেপ নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com