মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় মোবাইল ফোন ‘চুরির অপবাদ’ দিয়ে নির্যাতন

  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ৪.১৭ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃজেলার রাণীনগর উপজেলার মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন একই গ্রামের ১৬ বছরের এক কিশোরের বাবা।
এই বাবার অভিযোগ, তাদের গ্রামে গত ২১ সেপ্টেম্বর একটি মোবাইল ফোন চুরির দায় চাপানো হয় তার ছেলেও ওপর। বুধবার বিকেলে তার ছেলেকে ডেকে গ্রামের সাখাওয়াত হোসেন বাবুলের বাড়িতে নিয়ে যান শিক্ষক লুৎফর রহমানসহ কয়েকজন।
“তারা তাকে লাঠি ও পাইপ দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে গ্রামের লোকজন শালিস-বৈঠক করে ছেলের চিকিৎসার জন্য আট হাজার টাকা দিয়ে মীমাংসা করেছে।”
তিনি এ বিষয়ে থানায় অভিযোগ দেননি বলে জানান।
শিক্ষক লুৎফর রহমান বলেন, “মোবাইল ফোন চুরি করেছে এমন সন্দেহে চর-থাপড় দিয়েছি। তবে চিকিৎসা বাবদ কিছু খরচ দিয়ে শুক্রবার সমাধান করা হয়েছে।”
সাখাওয়াত হোসেন বাবুলও ‘চিকিৎসা বাবদ কিছু খরচ’ দেওয়ার কথা স্বীকার করেছেন।
তিনি বলেন, “বিষয়টি নিয়ে আমার বাড়িতেই বসা হয়। পরে চিকিৎসা বাবদ কিছু খরচ দিয়ে বিবাদ সমাধান করা হয়েছে।”
এ ব্যাপারে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com