সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বন্ধন বিশ্বাস’র ‘জাল’ / বন্ধন বিশ্বাস’র ওয়েব সিরিজ ‘জাল’

  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১০.৫৪ পিএম
  • ৪৩৭ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ দীর্ঘ বিরতি শেষে শুটিংয়ে ফিরলেন তারকা শিল্পীরা। সবার মতো শুটিং থেকে দূরে ছিলেন নিরব। শুটিং শুরু হওয়ার পর নিরব দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। সম্প্রতি কক্সবাজারে অংশ নেন বন্ধন বিশ্বাস পরিচালিত ‘জাল’ ওয়েব সিরিজে। নিরবের সহশিল্পী লাক্স সুন্দরী মিম মানতাশা। গেল ১৭ সেপ্টেম্বর বান্ধরবনের নাইক্ষ্যংছড়িতে এরপর কক্সবাজারের দারুণ সব লোকেশনে দৃশ্যধারণ হয় জালের।
এতে আরও অভিনয় করেছেন বড়দা মিঠু, সঞ্চিতা দত্ত, সামান্তা শিমু, রোহান, জাহিদ আলম, হাবিব, আফসান, সালমান, এন আর সি বাবু। নিরব বলেন, ‘প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলাম। সাধারণ ওয়েব সিরিজ বলতে যে আঠারো প্লাস গল্পের একটা ধারণা আমাদের মধ্যে জন্মেছে। এটা তেমন গল্পের না। এটা থ্রিলার গল্প।
প্রতিটি সিক্যুয়েন্সই দর্শকদের কাছে উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস।’ নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, ‘চমৎকার একটি গল্পের ওয়েব সিরিজ ‘জাল’। শুটিংও করেছি দারুণ সব লোকেশনে। শিগগিরই কোন একটি অনলাইন ফ্লাটফর্মে প্রকাশিত হবে সিরিজটি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com