সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভোলায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৮.১০ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

ভোলা জেলার উপজেলা সদরে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ট্রাকের সাথে মোটর সাইকেল’র মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছে। মৃতরা হলো জেলার তজুমোদ্দিন উপজেলার লোকেশ চন্দ্রের ছেলে কল্প চন্দ্র দে (২৫) ও পিরোজপুর জেলার ভান্ডরিয়ার থানার লোকেশের ছেলে বাপ্পি অনিক (২৪) ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে বাপ্পি ও কল্প ইলিশা এলাকা থেকে ভোলা শহরের দিকে যাওয়ার পথে ভোলা –লক্ষীপুর সড়কের বাপ্তা ইউনিয়নের ভোটের ঘর এলাকার বিপরীত দিক থেকে আসা একটি বিটুমিনবাহী ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষের্ তারা আহত হয় ।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) নেয়া হয়। রাত ৮টায় শেবাচিমে তারা মারা যায়।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেস্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com