মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আওয়ামী মন্ত্রীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে : রিজভী

  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৬.৫৯ পিএম
  • ৪১৯ বার পড়া হয়েছে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী মন্ত্রীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। কিছুদিন ধরে দেশি-বিদেশি গণমাধ্যমে আওয়ামী লীগের মুরব্বি পরিবর্তন নিয়ে নানা আলোচনা চলছে। সুতরাং সব কূল হারিয়ে সরকার মনে হয় স্বস্তিতে নেই। বর্তমান পরিস্থিতি নিয়ে নানা জল্পনা-কল্পনা এড়াতেই তথ্যমন্ত্রী বিদেশে ষড়যন্ত্র-তত্ত্ব আবিষ্কার করেছেন। আওয়ামী তথ্যমন্ত্রী হাওয়া থেকে পাওয়া তথ্য দিতেই পারঙ্গম। আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, “তথ্যমন্ত্রী বলেছেন, ‘পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে বিএনপির দহরম-মহরম বহু পুরোনো। হঠাৎ করে তথ্যমন্ত্রীর এ ধরনের বক্তব্য জনগণের মনে ঘোরতর সন্দেহের সৃষ্টি করেছে। মনে হয় তাঁর মন্ত্রিত্ব এখন টালমাটাল অবস্থায় আছে। আওয়ামী সরকারের মন্ত্রীরা যখন খুব বিচলিত ও বেকায়দায় পড়েন, তখনই তাঁরা ষড়যন্ত্র-তত্ত্ব আবিষ্কার করেন।

বিএনপি ক্ষমতায় যাওয়ার অলিগলি খুঁজছে’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘বিএনপি অলিগলি খুঁজবে কেন? বিএনপি তো অবৈধ সরকারের পতনের জন্য প্রশস্ত রাজপথেই আন্দোলন করছে। ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে রাজোচিত জীবন নির্বাহ যাতে ব্যাহত না হয়, সে জন্যই ওবায়দুল কাদের সাহেবরা কানা গলি দিয়ে কখনো বিনা ভোটে, কখনো রাতের ভোটে ক্ষমতায় আছেন। অলিগলি ওবায়দুল কাদের সাহেবদেরই অবলম্বন করতে হয়, কারণ তারা ভোটের অধিকার কেড়ে নিয়ে জনগণকে দুঃসহ জীবনযাপনে বাধ্য করে অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছে।

পাবনা-৪ আসনের উপনির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ‘আজ শনিবার পাবনা-৪ আসনের উপনির্বাচন চলছে। নির্বাচনকে ঘিরে কয়েক দিন থেকেই চলছে ধানের শীষের প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের জুলুম-নির্যাতন। পাশাপাশি চলছে পুলিশি ধরপাকড়। আজ নির্বাচন চলাকালে বিএনপির কোনো এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। আওয়ামী সন্ত্রাসীরা ভোটকেন্দ্রের বাইরে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ভোটারদেরও ভোটকেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। দুদিন আগে থেকেই বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু হয়েছে। আটঘরিয়া থানায় তিনটি ও ঈশ্বরদী থানায় তিনটি গায়েবি মামলা দিয়ে পুলিশি অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের এলাকাছাড়া করা হয়েছে। মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ঈশ্বরদী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কল্লোল, পাকশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ভাই বিএনপি নেতা বিপ্লব, সলিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অহিদুল এবং সেনাবাহিনীর সাবেক সদস্য ও বিএনপি নেতা আবদুল হাইসহ ১৫ থেকে ২০ নেতাকর্মীকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com