সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রেমিকার নানার বাড়ীতে ঝুলন্ত প্রেমিক বিচারের দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৬.৪৮ পিএম
  • ৩১৩ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের দালাল বাজার ডিগ্রি কলেজের ছাত্র মো. জাবেদ হোসেন (২০) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাবেদের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।শনিবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন জাবেদের পরিবার।
মানববন্ধনে জাবেদের পরিবার ও স্বজনরা দাবি করে বলেন,একই ইউনিয়নের মো. সেলিমের মেয়ের সাথে জাবেদের ২ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।বিষয়টি পারিবারিক ভাবে জানাজানি হওয়ায় ক্ষিপ্ত হয় মেয়ের পরিবারের লোকজন।এক পর্যায়ে দুজনই সিদ্ধান্ত নেয় পালিয়ে বিয়ের করার।ঘটনার দিন সকালে বিষয়টি টের পেয়ে মেয়ের ভাই ফরহাদ,রুবেল লিটনসহ কয়েকজন কৌশলে ফোনে কলেজ ছাত্র জাবেদকে প্রেমিকার নানার বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে।এক পর্যায়ে ঘটনাটি দামাচাপা দিতে লাশটি ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্নহত্যা বলে চালিয়ে দেয়।
এসময় মানববন্ধনে হত্যার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জাবেদের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত জাবেদের বাবা মো. সাইফুল ইসলাম, মা তাসলিমা বেগম, বড় ভাই মো. জাহেদ, প্রতিবেশি শামীম আনোয়ার, মুক্তার শাহ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি রাজু আহমেদ, সোহেল হোসেন শাহিন, ছাত্র নেতা ইশতিয়াক আহমেদ প্রমুখ ।
উল্লেখ্য ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বিজয়নগর গ্রামে প্রেমিকার নানার বাড়ি (ইন্দ্র পন্ডিত বাড়ি) থেকে ঝুলন্ত অবস্থায় জাবেদ নামের কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।জাবেদ হামছাদী ইউনিয়নের হাসন্দী গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং দালাল বাজার ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com