সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চাটখীলে অস্ত্রধারীদের হামলায় অতিষ্ঠ ব্যবসায়ীদের মানববন্ধন

  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ২.৩১ পিএম
  • ৪২৮ বার পড়া হয়েছে
সুজন পাল নোয়াখালী: নোয়াখালীর চাটখিলের পাঁচগাঁও ইউনিয়নের কাচারি বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে একাধিকবার অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলা, নির্যাতন ও লুঠতরাজের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় টায় উপজেলার কাচারি বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের অংশ গ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ক্ষুদ্ধ ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ করে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন থেকে স্থানীয় প্রশাসনের নিরবতায় চলছে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, নির্যাতন, ভাঙচুর,লুটপাট। বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। স্থানীয় প্রশাসনের অবহেলায় কাচারি বাজারের ব্যবসায়ীরা চরম ভাবে ক্ষতিগ্রস্থ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান ও কাচারি বাজার পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মাহমুদ হোসেন তরুন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য ইমরুল চৌধুরী রাসেল, চাটখিল উপজেলা আ’লীগ নেতা মনির হোসেন কচি প্রমূখ।
মানববন্ধনে বক্তারা, ব্যবসায়ীদের ওপর হামলাকারী অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওয়ার আনার দাবি জানান। এ সময় স্থানীয় ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com