সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পাঁচলাইশ থানার অভিযানে তিন লাখ টাকার চোরাই সিগারেট সহ ২জন আটক

  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ৪.৪৯ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে
মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি ঃ ২০সেপ্টেম্বর পাঁচলাইশ মডেল থানার অভিযানঃ মামলা রুজুর চার ঘন্টার মধ্যে চোরাই ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের তিন লাখ টাকার সিগারেট উদ্ধার সহ ২জন গ্রেফতার
গত ১৮/০৯/২০২০ইং বাদী মোঃ ফয়সাল খন্দকার (২৮) পাঁচলাইশ থানায় হাজির হয়ে এই মর্মে অভিযোগ করেন যে, গত ১৬/০৯/২০২০ খ্রিঃ সকাল অনুমান ৯.৩০ ঘটিকায় এজাহার নামীয় ০১ জন সহ অজ্ঞাতনামা চোর/চোরেরা তার অনুপস্থিতিতে ০১ ভ্যান ভর্তি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট চুরি করে নিয়ে যায়।
এ ঘটনার প্রেক্ষিতে পাঁচলাইশ থানার মামলা নং-২২, তাং-১৮/০৯/২০২০ইং ধারা-৩৮১ পেনাল কোড রুজু হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বিজয় বসাক বিপিএম, পিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ আশিকুর রহমান ও সহকারী পুলিশ কমিশনার(পাঁচলাইশ জোন) দেবদূত মজুমদার এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূইঁয়া এর নেতৃত্বে পাঁচলাইশ থানা টীম চট্টগ্রামের পটিয়া সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রনি কান্তি ধর(২৩) ও নয়ন দেব(২৭)দের গ্রেফতার এবং স্বীকারোক্তি ও দেখানো মতে পটিয়া থানাধীন কেলিশহর ইউনিয়ন পরিষদ এর সামনে মা- মনি স্টোর হতে চোরাই যাওয়া ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট মুল্য- ৩,১২,২১২টাকা মূল্যের সিগারেট উদ্ধার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com