সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নলছিটিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান

  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ২.১৯ পিএম
  • ৪২১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক নলছিটি উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। কমিটির আহ্বায়ক ঢাকায় বসবাস করেন এবং বিবাহিতদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে দাবি করে ছাত্রদলের একাংশ নতুন কমিটি প্রত্যাখ্যান করেছে। তারা বলছেন,ঘোষিত কমিটির আহ্বায়ক বিগত ১০বছর ধরে ঢাকায় বসবাস করেন যা রানাপাশা বিএনপি’র সভাপতি/সম্পাদক স্বাক্ষরিত একটা প্রমান আছে এবং তিনি ২০০৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
দুর্বল কমিটি ঘোষণা করায় ছাত্রদলের একটি অংশ দুর্বার আন্দোলনে যাবেন বলে হুশিয়ারি দিয়েছে। উল্লেখ্য সাইদুল ইসলাম রনিকে আহ্বায়ক ও সুজন খানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি হয়েছে যা ২৯ আগস্ট জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটি অনুমোদন করে।
এদিকে কমিটি বাতিলের দাবি জানিয়ে শনিবার সকালে ছাত্রদলের একাংশ সংবাদ সম্মেলন করে সদ্য ঘোষিত কমিটিকে প্রত্যাখান করেন । সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, অদৃশ্য ইশারায় জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক,অতীতে আ’লীগ করেছেন এরকম সদস্যকেও কমিটিতে স্থান দিয়েছেন ।
কমিটিতে স্থান পাওয়া অনেকে ছাত্রদল করে এমন কোন প্রমানই নেই এছাড়া অনেকে সরকার দলীয় বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহন করেছেন এরকম বহু ছবিও রয়েছে ।তাই কমিটি হতে হবে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী।
আমরা এ কমিটি প্রত্যাখ্যন করলাম। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের মোঃ রাজন হাওলাদার,তাইমুর খান বাপ্পি,শাকিল তালুকদারসহ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com