সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নভেম্বরেই বাজারে আসতে পারে করোনার টিকা, দাবি চিনের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১.২৯ এএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

আমেরিকার পর এ বার কোভিড-প্রতিষেধক বাজারে ছাড়ার দৌড়ে নেমে পড়ল চিনও। চিনের দাবি, আগামী নভেম্বেরই সকলের কাছে পৌঁছে যেতে পারে তাদের তৈরি প্রতিষেধক।

সোমবার চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর প্রধান গুইঝেন য়ু জানিয়েছেন, তাদের চারটি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে। সবক’টির পরীক্ষানিরীক্ষাই মসৃণ ভাবে এগোচ্ছে।

য়ু আরও জানিয়েছেন, ইতিমধ্যেই গত জুলাইয়ে ওই চারটি টিকার মধ্যে অন্তত তিনটির প্রয়োগ করা হয়েছে দেশের জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের উপর। সেই প্রয়োগের ফলাফল নিয়ে সবিস্তার জানা না গেলেও চিনের সরকারি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে তাঁর দাবি, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই বাজারে আসতে পারে তাদের কোভিড-প্রতিষেধক।

সিডিসি প্রধানের আরও দাবি, গত এপ্রিলে তিনি নিজেই করোনার টিকা নিয়েছেন। এখনও পর্যন্ত কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তবে ওই চারটির মধ্যে কোন প্রতিষেধকটি তিনি ব্যবহার করেছেন, তা খোলসা করেননি য়ু।

চিনের ওষুধ প্রস্তুতকারী সংস্থা সিনোফার্ম এবং সিনোভ্যাক বায়োটেক তিনটি ভ্যাকসিন তৈরির কাজ করছে। চতুর্থ ভ্যাকসিনটি তৈরি করছে ক্যানসিনো বায়োলজিক্স। গত জুনে ক্যানসিনোর তৈরি ভ্যাকসিন ব্যবহারযোগ্য বলে জানিয়ে দেন চিনের সেনা কর্তৃপক্ষ। তবে তা এই মুহূর্তে চূড়ান্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। জুলাইয়ে সিনোফার্ম জানিয়েছিল, ফেজ-থ্রি ট্রায়াল শেষ হলে চলতি বছরের শেষেই বাজারে আসতে পারে তাদের ভ্যাকসিন

শুধুমাত্র চিনই নয়, সোমবার আমেরিকারও দাবি ছিল, চলতি বছরের শেষেই তাদের তৈরি ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে। ওই ভ্যাকসিনের ফেজ-থ্রি ট্রায়ালও শুরু হয়েছে বলে জানিয়েছিল সে দেশের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার ইনকর্পোরেশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com