সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সাংবাদিকতায় বিএনপি-জামায়াতের লোকজন ঢুকে পড়েছে : গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২.৫২ এএম
  • ৪৭১ বার পড়া হয়েছে

সাংবাদিকতায় বিএনপি-জামায়াতের লোকজন ঢুকে পড়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন। তারাই বিভিন্ন বিষয় নিয়ে অহেতুক সংবাদ পরিবেশন করে হইচই ফেলে দিচ্ছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে বলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী। এ সময় তিনি সরকারের ভাবমূর্তি যাতে অক্ষুন্ন থাকে সেদিকে নজর রেখে সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, বেশকিছু দিন আগে মিড ডে মিল নীতিমালা অনুমোদন হয়েছে। এটি এখন বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে আছে। বর্তমানে ডিপিপি প্রণয়নের কাজ চলছে। এ সময় খিচুড়ি রান্না শিখতে কর্মকর্তাদের বিদেশ সফর নিয়ে প্রকাশিত সংবাদটি মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

এই সময়ের সাংবাদিকতা নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াতের লোকজন সাংবাদিকতা পেশায় এসেছে। তাদের কোনো জ্ঞান-গরিমা নেই। হুট করে একটা লিখে দিলেই মনে হয় হয়ে গেল। সরকারের ভাবমূর্তি কোথায় গেল না গেল তা তারা দেখে না।

জাকির হোসেন বলেন, আমার এলাকায়ও দেখেছি বিএনপি, ছাত্রদল ও যুবদলের ছেলেরা এখন সাংবাদিকতা করে। তারাই ভ্রান্ত রিপোর্ট করে। এ বিষয়টি নিয়ে সাংবাদিকদের একটু নজর রাখা উচিত, সরকারের যাতে বদনাম না হয়।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করে চলেছেন। বিএনপি আমাদের সন্বন্ধে নানা ধরনের কথা বলে মানুষকে নানাভাবে উসকে দিচ্ছে। এটা থেকে আমাদের মুক্তি পেতে হবে।

প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবার দেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মিড ডে মিল কার্যক্রমটি আমরা ১৬ উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু করেছি। আমরা বাচ্চাদের খিচুড়ি খাওয়াব। তিন দিন বিস্কুট খাওয়াব, তিন দিন রান্না করা খাবার খাওয়াব। ডিম, কলা ইত্যাদি নিয়েও আমরা চিন্তাভাবনা করছি, যাতে বাচ্চাদের কিছুটা হলেও পুষ্টি দিতে পারি। সুন্দর স্বাস্থ্যবান শিশু না হলে পড়াশোনায়ও মনোযোগ দিতে পারে না।

স্কুলের বাচ্চাদের জন্য রান্না করা খাবার ব্যবস্থাপনা দেখতে বিদেশে কর্মকর্তাদের প্রশিক্ষণের প্রস্তাব নিয়ে হইচই করার মতো অবস্থা নেই বলেও মনে করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।  তিনি বলেন, যেকোনো বিষয়েই অভিজ্ঞতা নিতে হয়। অভিজ্ঞতা নিয়ে কাজ করলে তার ফলও ভালো পাওয়া যায়।

প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৪১ সালে কেরালায় স্কুলে মিড ডে মিল চালু করেছে। আমি সেখানে দেখে এসে পাইলটিং করেছি। আমি যদি উকিল হই আমি কি সিনিয়রের কাছে শিখবো না? মিড ডে মিলের বিশাল কর্মযজ্ঞ পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ডিপিপিতে সামান্য কিছু টাকা রাখা হয়েছে। যারা এই কর্ম পরিচালনা করবে, যেখানে দীর্ঘদিন থেকে মিড ডে মিল দেওয়া হচ্ছে, সেখানে কিছু শিক্ষা দেওয়ার জন্য। এটা কোনো খিচুড়ি রান্না শিক্ষা নয়। এটা ব্যবস্থাপনা জানার জন্য, শেখার জন্য, কীভাবে করছে। এজন্য সামান্য কিছু টাকা ডিপিপিতে রাখা আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com