সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আজ থেকে রেলওয়ে সকল ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন শুরু

  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১.১৬ পিএম
  • ৪১২ বার পড়া হয়েছে

স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে  রেলওয়ে সকল ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন শুরু করেছে।
সকাল থেকেই সকল ট্রেন শতভাগ যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বলে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম জানান।

মঙ্গলবার মন্ত্রণালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন।

তিনি জানান, ৫০ ভাগ টিকিট অনলাইনে এবং ৫০ ভাগ টিকিট কাউন্টারে বিক্রি করা হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া ঠেকাতে দীর্ঘদিন পর আট জোড়া আন্তনগর ট্রেন চালুর মধ্যে দিয়ে ৩১ মে ট্রেন চলাচল সেবা পুনরায় চালু হয়। স্বাস্থ্যঝুঁকি এড়াতে ৩০ মে থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে।

গত ১২ সেপ্টেম্বর থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন থেকে ট্রেনের টিকিট ২৫ শতাংশ অনলাইনে এবং বাকি ২৫ শতাংশ কাউন্টার থেকে বিক্রি করা শুরু হয়। বাকি আসন খালি রাখা হতো।

এছাড়া ১৬ সেপ্টেম্বরের মধ্যে রেল তাদের বহরে আরও ২৪টি লোকাল ও কমিউটার ট্রেন যুক্ত করবে বলে গত ৮ সেপ্টেম্বর রেলওয়ের উপপরিচালক (ট্রাফিক পরিবহন) খায়রুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com