সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কুমিল্লায় ৫শ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীক আটক

  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২.০১ এএম
  • ৮৪৮ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:কুমিল্লার র্যাব ১১ সিপিসি- ২ এর একটি বিশেষ অভিজানিক দল জেলার আমতলী এলাকায় প্রাইভেটকার করে ফেন্সিডিল পরিবহনকালে ৫শত ৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীক কে আটক করেন র্যাব ১১ সিপিসি। ওই আটকৃতারা হলেন-.মোঃ আরিফ হোসেন (২৫) এবং মোঃ ফয়সাল বেপারী (২৪) নামে দুইজন মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৫শত ৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার শ্রীপুর গ্রামের আব্দুল কাদের’র ছেলে মোঃ আরিফ হোসেন ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কলমা গ্রামের বাচ্চু বেপারীর ছেলে মোঃ ফয়সাল বেপারী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ত দীর্ঘদিন যাবৎ তারা কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদকদ্রব্যসহ ফেন্সিডিল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। র্যাব সূত্রে জানা যায় আটককৃতের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com