সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম ইপিজেডে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগে যুবক আটক।

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১১.৫৭ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি ঃঃ ১৩সেপ্টেম্বর নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগে মো: রবিউল ইসলাম (২২) নামে এক বখাটেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭।

রোববার ১৩ সেপ্টেম্বর তাকে আটকের বিষয়টি র্র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়। ইপিজেড থানাধীন আকমল আলী রোডস্থ (খালপাড় )এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় রবিউলকে। সে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন আলগীবাজার এলাকার জামাল খানের ছেলে।

রবিউল পতেঙ্গা স্টিলমিল বাজার এলাকায় বসবাস করতো বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ইপিজেড থানাধীন আকমল রোড এলাকায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে বখাটে মো. রবিউল ইসলামকে আটক করা হয়েছে।

তাকে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে রবিউলকে আটক করা হয়েছে। রবিউল ধর্ষণের কথা স্বীকার করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com