সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রেমিক পুরুষ জগলু ভাই’প্রথমবার মিলনের সাথে জুটি রোমানা নীড়

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৪.০৫ পিএম
  • ৯৮৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ চলচ্চিত্রর সংকটকাল। করোনার কারণে দীর্ঘ দিন ধরে সিনেমা হল বন্ধ। কবে নাগাত হল খুলবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এমন অবস্থায় বড়পর্দার অনেক শিল্পীই ছোটপর্দায় কাজ করছেন। তেমনই একজন চিত্রনায়িকা রোমানা নীড়। প্রথমবারের মতো একটি একক নাটকে অভিনয় করেছেন। শিরোনাম ‘প্রেমিক পুরুষ জগলু ভাই’। প্রথম নাটকেই সহশিল্পী হিসেবে পেয়েছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনকে। সম্প্রতি পূবাইলে নাটকটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। রেজাউর রহমান রিজভীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান। মিলন, রোমানা নীড় ছাড়াও আরও অভিনয় করেছেন মৌমিতা মৌ, সানিয়া জারা, তমা, মৌসুমী মৌ, আনোয়ার হোসেন ও আবির প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, নিজেকে প্রেমিক পুরুষ হিসেবে দাবি করা জগলুর ঘরে বউ থাকা সত্বেও সে অন্য মেয়েদের সঙ্গে প্রেম করে। ঘরজামাই থেকেও সে বিভিন্ন মেয়ের কাছে প্রেম নিবেদন করে। মেয়েরাও তার কথায় বিশ্বাস করে তার প্রেমের ফাঁদে পা দেয় ও প্রতারিত হয়। এজন্য নিয়মিত নানা মিথ্যার আশ্রয় নেয়। কিন্তু এক সময় তার প্রেমের কাহিনী সবাই জেনে যায়। সবাই মিলে তাকে গণধোলাই দেয়। এভাবেই গল্পটি এগিয়ে যাবে। প্রথমবার নাটকে কাজ করা প্রসঙ্গে রোমানা নীড় বলেন, ‘আমরা অভিনয়ের মানুষ। দীর্ঘ দিন করোনার কারণে অভিনয় থেকে দূরে আছি। বর্তমানে চলচ্চিত্রর অবস্থা সেভাবে ভালো না। কবে সিনেমার কাজ শুরু করতে পারব জানি না। আর বসে থাকতে পারছি না। তাই নাটকে অভিনয়ের সিদ্ধান্ত নেই। অভিনয় তো অভিনয়ই সেটা যে মাধ্যমই হোক না কেন। ভালো গল্প ও চরিত্র পেলে নিয়মিত নাটকে কাজ করতে চাই। প্রথমবার নাটকে কাজ করে ভালো লাগছে। সহশিল্পী হিসেবে মিলন ভাই খুবই হেল্পফুল। আশা করছি দর্শক নাটকটি পছন্দ করবে।’ আনিসুর রহমান মিলন বলেন, ‘নাটকে আমাকে প্রেমিক পুরুষ হিসেবে দেখতে পাবে। রোমানা নীড় প্রথমবার নাটকে অভিনয় করলেও প্রথম মনে হয়নি। খুবই ভালো অভিনয় করেছে। এ ধারাবাহিকতা বজায় রাখলে অনেক দূর যেতে পারবে। হাস্যরসে ভরপুর নাটকটি দর্শক পছন্দ করবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com