সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২.০৪ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সফিকুল ইসলাম জানান, গতকাল লৌহজং চ্যানেলের টার্নিং পয়েন্টে ড্রেজিং করার সময় চরের পাড় ধসে তিনটি ড্রেজার নদীর তলদেশে পলিতে আটকে যায়। পরে গতকাল রোববার রাত থেকেই শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।

এ রুটে কয়েক দিন ধরেই নাব্য সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অনেকগুলো ড্রেজার ব্যবহার করেও চ্যানেলের নাব্য ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তাই দুর্ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com