সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাদপড়া ৮২ হাজার করোনা রোগীর তালিকা দিন : বিএনপিকে ওবায়দুল কাদের

  • আপডেট সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ৫.২৩ পিএম
  • ৪৪৬ বার পড়া হয়েছে

বিএনপির দাবি অনুযায়ী বাদপড়া ৮২ হাজার করোনা রোগীর তালিকা চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার সকালে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প এবং অগ্রগতি পর্যালোচনা সভা শেষে তিনি একথা বলেন। সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন মন্ত্রী।
এসময় অনলইন প্ল্যাটফরমে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
‘সরকার করোনা আক্রান্ত রোগীর ভুল পরিসংখ্যান দিচ্ছে’ বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির দাবি করেছে সরকার নাকি রোগীদের পরিসংখ্যানে ৮২ হাজার রোগীর নাম বাদ দিয়েছে। এতে সরকারের কি লাভ আমি জানতে চাই। আমরা বলতে চাই আপনারা বাদ দেওয়া ৮২ হাজার রোগীর তালিকা দিন। অন্ধকারে ঢিল ছুঁড়ে কারো লাভ নেই।’
চিরাচরিত মিথ্যাচার বিএনপির নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি বলে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, হত্যা, ষয়যন্ত্র এবং সন্ত্রাস নির্ভরতা বিএনপির রাজনৈতিক ঐতিহ্য। সামনে কোনো ইস্যু পাচ্ছেনা মিথ্যাচারের, তাই নিয়ে ননিস্যুকে তারা ইস্যু বানানোর অপপ্রয়াস চালায়।
তিনি বলেন, প্রযুক্তির এ যুগে যখন সবকিছু উন্মুক্ত তখন ৮২ হাজার রোগীর নাম গোপন করার উদ্ভট ও মনগড়া তথ্য বিএনপির দায়িত্বশীল দলের নেতারা কোথায় পান- আমরা তা জানতে চাই, জনগণ তা জানতে চায়।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি সহ অনেকেই বলেছিলো করোনায় দেশের লাখ লাখ মানুষের মৃত্যু ঘটবে, রাস্তায় রাস্তায় মানুষ মরে পড়ে থাকবে, খাবার পাবেনা, চিকিৎসা পাবে না। অথচ দেশে করোনা সংক্রমনের পাঁচ মাস অতিবাহিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও মানবিক নেতৃত্বে এবং আল্লাহর রহমতে এখনো তা হয়নি। তাই বিএনপি গা-জ্বালা করছে। দেশের এবং জনগণের কল্যাণ তাদের অভিধান এবং চর্চায় নেই। মিথ্যাচারই এখন তাদের একমাত্র রাজনৈতিক পুঁজি।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠ কন্যা শেখ রেহেনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ৭৫ পরবর্তী দুঃসময় ও সংকটে শেখ রেহেনা পর্দার অন্তরালে থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশে ছিলেন। তিনি বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কন্যা শেখ হাসিনার বাস্তবে সহযোদ্ধা হিসেবে পর্দার অন্তরালে কাজ করেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জন্মদিনে শেখ রেহানার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com