সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গুলশান কার্যালয়ের বাইরে প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ভেতরে সাক্ষাৎকার,

  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ৮.২২ পিএম
  • ৪৫৬ বার পড়া হয়েছে

ঢাকা-১৮ আসনসহ চার সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী নির্ধারণে সাক্ষাৎকার গ্রহণ চলছে রাজধানীর গুলশানে চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে।

ভেতরে প্রার্থী বাছাইয়ের সাক্ষাৎকার চললেও বাইরে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর ও যুগ্ম সাধারণ সম্পাদক কফিলউদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

আজ শনিবার বিকেল ৫টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ সাক্ষাৎকার শুরু হয়। তবে প্রার্থী ও তাদের সমর্থকরা দুপুরের পর থেকেই গুলশান এলাকায় জড়ো হন। এ সময় তাঁরা নিজ নিজ প্রার্থীর পক্ষে স্লোগান দিতে থাকেন। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থীদের সমর্থকদের মধ্যে উত্তেজনাও বাড়তে থাকে। যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

বিকেল ৫টার আগে শুরু হওয়া এ সংঘর্ষ দীর্ঘ সময়ে চলে থেমে থেমে। সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে একে অপরকে ধাওয়া দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

সংঘর্ষের ফলে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকেল ৫টা ৪০ এর দিকেও থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া চলে।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘বিকেলে ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শুনেছি এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে আমরা আহত কাউকে পাইনি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পরিবেশ শান্ত রয়েছে।’

এর আগে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে যুবদল নেতা এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন না দিতে দলের হাইকমান্ডের কাছে লিখিত আবেদন জানিয়েছেন বিএনপি সমর্থিত আট কাউন্সিলর প্রার্থী। আবেদনকারীরা ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)  নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন। আবেদনকারীরা হলেন ১ নম্বর ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান সেগুন, ৪৩ নম্বর ওয়ার্ডের মো. আক্তার হোসেন, ৪৪ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার হোসেন আয়নাল, ৪৬ নম্বর ওয়ার্ডের আরিফুর রহমান আরিফ, ৪৭ নম্বর ওয়ার্ডের মোতালেব হোসেন রতন, ৫০ নম্বর ওয়ার্ডের দেওয়ান মোহাম্মাদ নাজিম উদ্দিন, সংরক্ষিত ৫২, ৫৩ ও ৫৪ ওয়ার্ডের সোহেলী পারভীন শিখা এবং সংরক্ষিত ৪৯, ৫০ ও ৫১ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লুৎফা খানম চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com