সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ৩৪ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ৮.১১ পিএম
  • ৩৯৪ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং আরো নতুন করে এক হাজার ২৮২ জনের শরীরে সনাক্ত হয়েছে।
একই সময়ে আরো দুই হাজার ২৪৭ জন সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়ে বাড়ী ফিরে যাওয়ায় সুস্থ্য হওয়ার সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৭১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, “ গত ২৪ ঘন্টায় আরো ৩৪ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী মারা গেছে। এতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়াল চার হাজার ৭০২ জন।
এতে আরো বলা হয়, গত ২৪ ঘন্টায় আরো এক হাজার ২৮২ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হওয়ায় কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জন। একই সময়ে সারাদেশের ৯৪টি ল্যাবরোটরিতে ১০ হাজার ৭২৩ জনের নমুনা পরীক্ষা করা হয় বলেও জানানো হয়।
গত ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষার ১১ দশমিক ৯৬ শতাংশ রোগীর মধ্যে করোনাভাইরাস সনাক্ত হয় এবং মোট পরীক্ষার বিবেচনায় সনাক্তের হার ১৯ দশমিক ৫৯ শতাংশ।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের রোগী সনাক্ত হওয়ার পর এই ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ৭০ দশমিক ৯০ শতাংশ সুস্থ্য হয়েছে এবং এক দশমিক ৪০ শতাংশ রোগী মারা গেছে।
মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১১ জন নারী বলে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের মধ্যে একজনের বয়েস ৩০ বছরের মধ্যে, ৫ জনের বয়েস ৪০ বছরের মধ্যে, ৭ জনের বয়েস ৫০ বছরের মধ্যে, ১৯ জনের বয়েস ৬০ বছরের বেশি, একজনের বয়েস ১০ বছরের কম এবং একজনের বয়েস ১১ থেকে ২০ বছরের মধ্যে।
বিভাগ ভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৫ জন এবং বাকীরা দেশের অন্যান্য বিভাগের বাসিন্দা। কোভিড ১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া মোট ৪ হাজার ৭০২ জনের মধ্যে ২২৭৫ জন ঢাকা বিভাগ, ৯৯৬ জন চট্টগ্রাম বিভাগ, ৩১৭ জন রাজশাহী বিভাগ, ৪০০ জন খুলনা বিভাগ, ১৮০ জন বরিশাল বিভাগ, ২১০ জন সিলেট বিভাগ, ২২৩ জন রংপুর বিভাগ এবং ১০১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
দেশে প্রথম করোনাভাইরাসের রোগী সনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৭ লাখ ১৫ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com